ভারত থেকে ফিরলেই জেল, ঘোষণা অস্ট্রেলিয়ার
দি নিউজ লায়ন; করোনায় দেশের অবস্থা খুবই ভয়াবহ। দৈনিক করোনার গ্রাফ ৪ লক্ষে পৌঁচেছে । বিশেষজ্ঞরা বলেছিলেন, মে মাসে করোনা সংক্রমণ শীর্ষে গিয়ে পৌঁছবে। দৈনিক করোনা গ্রাফ সেই কথাই প্রমাণ করছে। এই অবস্থায় অস্ট্রেলিয়া সরকারের তরফে ঘোষনা করা হয়েছে যে , কোনও ব্যাক্তি বিগত ১৪ দিন ভারতে থাকার পর অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না। যদি এই নিয়ম অমান্য করা হয়, তবে মোটা অঙ্কের জরিমানা, সহ পাঁচ বছরের হাজতবাসও হতে পারে । করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
এই অবস্থায় সংক্রমণের দাপট ঠেকাতে করোনাকালে এই প্রথম অস্ট্রেলিয়ার তরফে এইধরনের সিদ্ধান্তের কথা ঘোষণা করা হল। শুক্রবার অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন, “আগামী ৩ মে থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে এবং অস্ট্রেলিয়ার নাগরিকেরা এই নিয়ম ভঙ্গ করলে কড়া শাস্তির মুখে পড়বে।” তিনি আরও জানান, আগামী ১৫ মে-র পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন সেখানে বসবাসকারী ভারতীয়রা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন। অস্ট্রেলিয়ার হঠাৎ এমন সিদ্ধান্তে ভারতে আটকে পড়েছেন নয় হাজারেরও বেশি অস্ট্রেলিয়ান। এরমধ্যে অন্তত ৬৫০ জন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানও রয়েছেন।

Post a Comment